প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৬৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঁচ ক্যাটাগরির ১৬৪টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে, গত ২৪ অক্টোবর এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঁচ ক্যাটাগরীতে ১৬৪টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর মাঠপর্যায়ের দপ্তরসমূহে প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলো হলো- সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং ভান্ডাররক্ষক।
অধিদপ্তরের ওয়েবসাইটে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।